প্রচ্ছদ > জাতীয় >

টঙ্গীবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

article-img

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার আড়িয়াল ইউনিয়নের বসাউল্লাহ গ্রামের রিজান ঢালী (১৮) এবং দীঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের আরাফাত খাঁ (২২)।

স্থানীয়রা জানান, রিজান ঢালী বন্ধুদের সঙ্গে ফজুশাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। 

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে।

অন্যদিকে আরাফাত খাঁ নিজ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হাইয়ারপাড়া গ্রামের জসিম খানের ছেলে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মো. মনিরুল হক ডাবলু জানান, বজ্রপাতে দুই যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো খবর